1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ৪২ ডিগ্রী ছাড়াল তাপমাত্রা

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: রাজশাহীতে ৪২ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিন ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। টানা এই তাপপ্রবাহে রাজশাহী জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ছেদ ঘটেছে স্বাভাবিক কাজকর্মেও। অফিস-আদালত বা ব্যবসা প্রতিষ্ঠান; কোথাও স্বস্তি নেই। বিশেষ করে পথে-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। রুটি-রুজির তাগিদে আগুনমুখো আবহাওয়া উপেক্ষা করেই তাদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে যেতে হচ্ছে। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও নিদারুণ কষ্টে একেকটি উত্তপ্ত দিন পার করছে।
সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকেই তাপপ্রবাহ শুরু হয়। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বলা হয় তীব্র তাপপ্রবাহ।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সোমবার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এর আগে দুপুর ১টায় ছিল ৪২ এবং দুপুর ১২টায় ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বিকেল ৩টায় রাজশাহীতে বাতাসের আদ্রতা ছিল ১৮%।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies