1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

রাজশাহীতে দুঃস্থদের জন্য বিদ্যানন্দের ‘ইদ-ক্লথিং অ্যান্ড ইদ-বাজার’ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

  • সম্পাদনার সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের জন্য দিনব্যাপী আয়োজন করে ১০ টাকায় ‘ইদ-ক্লথিং অ্যান্ড ইদ-বাজার। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসামাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টার, রাজশাহীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং আরএমপি’র যৌথ উদ্যোগে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের জন্য ১০ টাকায় ‘ইদ-ক্লথিং অ্যান্ড ইদ-বাজার’-এর উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান। এই বাজার থেকে নিম্ন আয়ের লোকেরা নতুন শাড়ি-লুঙ্গি, শার্ট-প্যান্ট ও জুতা ক্রয় করা-সহ ১০ টাকায় মাছ, মুরগি, চাল, ডাল, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন। ইদ বাজার উদ্বোধনে পুলিশ কমিশনার বলেন, রমজান মাসে বিদ্যানন্দ ও আরএমপি অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। এবার ইদের আনন্দ ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও আমরা আয়োজন করেছি ‘ইদ-ক্লথিং অ্যান্ড ইদ-বাজার’। অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
পুলিশ কমিশনার আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে এই রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা খুবই প্রশংসনীয়। পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে এধরনের মানবিক কাজের আয়োজন করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট মোঃ ফারুক হোসেন বলেন, আরএমপি’র সহযোগিতা ছাড়া এত বড় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না। রাজশাহী মহানগরীর ১২টি থানা এলাকায় গাড়িতে করে ইফতার সামগ্রী বিতরণ-সহ আজকে ‘ইদ-ক্লথিং অ্যান্ড ইদ-বাজার’ আয়োজনে সার্বিক সহায়তা করায় আরএমপি’র পুলিশ কমিশনার ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইদ বাজার উদ্বোধনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মোঃ সাফিন মাহ্মুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট মোঃ ফারুক হোসেন -সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সেচ্ছাসেবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies