1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

রাজশাহীর নারী সংবাদপত্র বিক্রেতা খুকুমনি মারা গেছেন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

রাজশাহী: রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি ওরফে খুকুমনি মারা গেছেন।
বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেজা আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই আশ্রমের সিস্টার জুয়ানে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, খুকুমনি মারা গেছেন। ঘটনা শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকুমনির পরিবার যদি তার মরদেহ নিতে চায় তবে দেওয়া হবে। আর যদি তারা কোনো দায়িত্বভার না নিতে চায় তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।
এদিকে খুকুমনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies