1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৯৫ হাজার টাকা জরিমানা

  • সম্পাদনার সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সদরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, একই স্থানের নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুলের বিস্কুট ফ্যাক্টরীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আবু হাসান এসব ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies