1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেফতার ১ মাদক স¤্রাট শীষ ও তার ভাই পলাতক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক স¤্রাট আমিনুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী (পুরাতন মহিউদ্দিন কলেজ) গ্রামের আরেক হেরোইন স¤্রাট হায়দার আলীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেরোইন ব্যবসায়ী আমিনুল ইসলাম গড়ের মাঠ এলাকার মৃত সোলেমান বিশ্বাসের ছেলে। এই ঘটনায় হায়দার আলী ও তার বড় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক স¤্রাট শীষ মোহাম্মদ শিশুকে পলাতক আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চি করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম।
জানা গেছে, গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোমবার রাত ৯টার দিকে মহিশালবাড়ী গ্রামের মাদক কারবারী হায়দার আলীর বাড়ীতে কয়েকজন হেরোইন বেচাকেনার জন্য অবস্থান করছে। এই সময় পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায় এবং মাদক কারবারী আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাসী করে তার পায়ে পরিহিত দুই পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৪টি সাদা স্বচ্ছ পলেথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করে। তার দেওয়া আরো তথ্য মতে বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর দ্বিতীয় তলার ড্রয়িং রুমের ৩টি ড্রয়ার থেকে এবং বাড়ীর বিভিন্ন জায়গা তল্লাসী চালিয়ে মোট ১০টি প্যাকেটে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আসামীরা তালিকাভূক্ত মাদক স¤্রাট। তারা দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে আসছিলো। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যহত আছে। এছাড়া গোদাগাড়ী মাদকের আখড়া হওয়ায় পুলিশ অভিযান অব্যহত রেখেছে বলে জানান।
তথ্য অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মাদক স¤্রাট আমিনুল ও তার দুই চাচা পলাতক আসামী শীষ মোহাম্মদ শীশু ও শীশুর ছোট ভাই হয়দার আলী দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসা করে অল্পদিনে টাকা পয়সার মালিক ও ধন-সম্পদের মালিক হয়েছেন। মহিশালবাড়ীর হায়দারের বাড়ীতে প্রতিদিন বিপুল পরিমাণ হেরোইন বেচা কেনা চলে। এছাড়াও শীষ মোহাম্মদ শীশুর নামে একাধিক মামলা আছে। সে রাজশাহীসহ বিভিন্ন জায়গায় বাড়ী কিনে প্রচুর অর্থ বিত্তের মালিক হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies