1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত আসামী সহ ২০ জন গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার প্রদশিত হয়েছে

আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর ানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ২০ জনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জন ও শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। অন্যদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। রবিবার রাতে গ্রেফতারকৃতরা হলো বিনোদপুর গ্রামের নইমদ্দীনের পুত্র আতাউর রহমান, হরেকৃষ্ণপুর গ্রামের ইসমাইলের পুত্র কাওছার আলী, মহাদেবপুর সদরের কলোনীপাড়ার এস্তেফানুস আলী মোল্লার পুত্র এস্তে সাহা আলম, মহাদেবপুর সদরের আসলাম আলীর পুত্র রতন আলী, হাজরাপুকুর গ্রামের ইদ্রিস আলী মন্ডলের পুত্র এলাহী মন্ডল, আজাহার আলীর পুত্র বাবু ও এলাহী মন্ডলের স্ত্রী বিলকিস বেগম। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে মহাদেবপুর ানার অফিসার ইনচার্জ মো: মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ৪ আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৩ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামী উপজেলার সারতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে মোঃ আবুল কালাম আজাদ, কুঞ্জবন লক্ষণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মোঃ আঃ লতিফ মন্ডল, শহরাই উত্তরপাড়ার আব্বাস আলী মন্ডলের ছেলে মোঃ আজাহার আলী ও তার ভাই আসাদ আলী মন্ডল। এছাড়াও গ্রেফতারকৃত অন্যান্য আসামীরা হলো আতুড়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ রুবেল হোসেন, মাদিশহর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আবু খায়ের মন্ডল, আতড়া পূর্বপাড়া গ্রামের গোবিন্দ মহন্তের ছেলে গ্রোরাঙ্গ ওরফে লাড্ডু মহন্ত, রঘুনাথপুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রায়হান আলী, শিবগঞ্জ উত্তরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মোঃ ইমদাদ মিঞা, উজানী গ্রামের মোঃ মাজেদ আলীর ছেলে মোঃ হাফিজুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ শাহীন মন্ডল, গোবিন্দপুর গ্রামের মৃত তরেজ উদ্দিনের ছেলে মোঃ আফজাল হোসেন, মোঃ আফজাল হোসেনের স্ত্রী মোছাঃ মতিজান বিবি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামী গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies