1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

অচিরেই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে: পাবনায় শিমুল বিশ্বাস

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: চলমান আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করা হবে এবং জনগণকে আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি থেকে মুক্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার (৮ এপ্রিল) দুপুরে পাবনা শহরের গোপালপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একে এম মুসার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, বর্তমান এই অবৈধ সরকার আবারও অবৈধ পন্থায় ক্ষমতা থাকার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবার সেই আশা পূরণ হতে দেবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলনের মাধ্যমেই গণঅভ্যুত্থান ঘটিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।

আগামী কর্মসূচিতে নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণের আহবান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, ‘পরবর্তী কর্মসূচি হিসেবে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে। পাবনার প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হবে। আমি নিজে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং বিএনপির সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে দেখিয়ে দিবে পাবনায় বিএনপির একমাত্র বৃহত্তর রাজনৈতিক দল।’

তীব্র তাপদাহ উপেক্ষা করে এদিন হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে সুশৃঙ্খলভাবে অবস্থান করেন। টানা কয়েক ঘণ্টা অবস্থানের পর দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহবায়ক নুর মুহাম্মাদ মাসুম বগা, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক সাবির হাসান বাচ্চু, পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, সাবেক যুগ্ম-সম্পাদক মুসাব্বির হোসেন সন্জু, সাবেক কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন মোশাররফ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, সাবেক ধর্ম সম্পাদক হাজী সোলেমান হোসেন, সাবেক সহ-দফতর সম্পাদক মোসাদ্দেক হোসেন মানু।

এছাড়াও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আরশেদ আলম, যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মৎসজীবী দলের সভাপতি আজম প্রামানিক, মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা শামীম আরা মুন্নি, সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সাদ্দাম হোসেন, জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগসহ পাবনা জেলা বিএনপির, পাবনা সদর উপজেলা, সদর পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies