1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইদিলপুরের রাঘবেন্দ্রপুর গ্রামে বাড়িঘরে অগ্নিসংযোগ ও গাছ কর্তন করার অভিযোগ

  • সম্পাদনার সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬৫ বার প্রদশিত হয়েছে

পলাশবাড়ী (গাইবান্ধা) থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার ইদিল পুর ইউপির রাঘবেন্দ্র পুর গ্রামে গত বুধবার দিবাগত গভীর রাতে বসতবাড়ির গোয়াল ঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কে বা কাহারা অগ্নি সংযোগ করেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। গ্রামবাসীর সূত্রে জানা গেছে রাঘবেন্দ্র পুর গ্রামের রবিউল মন্ডলের ছেলে জামিরুল ইসলাম ঘটনার রাতে বাড়িতে না থাকার সুবাদে অজ্ঞাত দুর্বৃত্তরা জামিরুলের গোয়াল ঘরে অগ্নি সংযোগ এর ঘটনা ঘটায়। বুধবার দিবাগত রাত অনুমানিক একটার দিকে আগুনের লেলিহান শিখা তীব্রতর হলে সমগ্র গ্রামবাসী ছুটে এসে চার-পাঁচটি মটরের সাহায্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান একই গ্রামের জনৈক ব্যক্তির সাথে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ থাকায় এ ঘটনা ঘটতে পারে। তারা আরো জানায় গত কয়েকদিন পূর্বে জামিরুলের ভাই আজাদুলের কবলা খরিটা জমি হতে প্রায় ৪০ টি গাছ কর্তন করে প্রায় লক্ষা ধিক টাকার ক্ষতি সাধন করেছে। এবং তারা বাড়িঘর ভাঙচুর করে পরিবারটিকে ওই জমি থেকে উচ্ছেদ করেছে। তারপরও ওই পরিবারটিকে ক্ষতিগ্রস্ত করতে না পেরে বসতবাড়ি ভাঙচুর উচ্ছেদ এবং নার্সারির গাছ কর্তন করা হয়েছে মর্মে অভিযোগে প্রকাশ। আরো জানা গেছে রবিয়াল মন্ডলের ছেলে আজাদুল ইসলাম বিগত ৬/১২/২০১৬ ইং তারিখে ৬৫৯৬ নম্বর কবলা দলিল মুলে এবং ১/৪/২০১৯ তারিখে ১৮৫৯ নম্বর কবলা দলিল মুলে ১৬ শতক জমি আসামিদের অংশীদার মমতাজ বেগমের নিকট হতে মোট ২৮ শতক জমি খরিদ করে বসতবাড়ি নির্মাণ করে এবং নার্সারির ব্যবসা করে আসছিল। ফলে মজনু মিয়া ও তার স্ত্রীগংরা সহ্য করতে না পেরে ভুক্তভোগী পরিবার আজাদলের ওপর হামলা বাড়িঘর ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটায়। এ ব্যাপারে আজাদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধার সাদুল্লাপুর আমলি আদালতে ২৮০/২০২১ একটি মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর হতে মজনু গংরা ক্ষিপ্ত হয়ে মজনুর স্ত্রী রেনু বেগমকে বাদী করে ৫৪১/২১ একটি হয়রানি মূলক মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে উভয়পক্ষকে শান্তি বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের প্রতি আদেশ জারি করেন।মজনু গংরা আজাদুলদের হেনস্থা করতে মারামারির অভিযোগে সম্প্রতি সাদুল্লাপুর থানায় ৬৭/২৩ নম্বর একটি জিআর মামলা দায়ের করে। উক্ত মামলার আসামি হয়ে আজাদুল গংরা পলাতক জীবন যাপন করাকালীন এ আজাদলের বাগানের চল্লিশটি গাছকর্তন এবং বসতবাড়ি উচ্ছেদ করে ফেলে এই ঘটনার ৪ দিনের মাথায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ব্যাপারে আজাদুল বাদী হয়ে গাইবান্ধার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ (৩)ধারায় একটি মামলা দায়ের করে। বর্তমানে গাছ কর্তন বসতবাড়ি ভাঙচুর করে উচ্ছেদ এবং অগ্নি সংযোগের বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার সহ আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। আজাদুলের পরিবার বর্গ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies