1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বান্দরবানে ২ সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে নিহত ৮

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

বান্দরবা‌নে পাহাড়ি দুই সশস্ত্র গ্রু‌পের গোলাগু‌লি‌তে আটজন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার সকা‌লে রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতদের ম‌ধ্যে সাতজ‌নের নাম জানা গে‌ছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

স্থানীয়রা জানায়, সকা‌লে গোলাগু‌লির শব্দ শোনা য‌ায়। প‌রে‌ সেখা‌নে গি‌য়ে আটজনের গু‌লি‌বিদ্ধ লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়া হয়। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশগুলো উদ্ধার ক‌রে।

রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘রোয়াংছ‌ড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। লাশগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে আনা হ‌চ্ছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। লাশগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।’

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসলে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies