1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ট্রেনের অগ্রিম টিকিট : বিক্রি শুরু হতেই শেষ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হতে না হতেই প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে। প্রথম দিন দেয়া হচ্ছিল ১৭ এপ্রিলের টিকিট। তবে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের টিকিট। যশোর, খুলনা এবং উত্তরবঙ্গগামী চলাচলকারী কোনো ট্রেনেরই টিকিট নেই। তবে শুক্রবার সকাল ৮টার কয়েক মিনিট পর বাংলাদেশ রেলওয়ের টিকেটিং ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে, ঈদযাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি থাকে, সেগুলোতে কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয় টিকিট বিক্রি। ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষদের স্বস্তি দিতে এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে।

রেলের ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এরই মধ্যে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের। পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি এখনো বাকি।

তিনি জানান, প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় রেলস্টেশনে যাত্রীদের কোনো ভিড় নেই।

রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম আট হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে।

এদিকে ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি করা হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকিট এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

এদিকে, ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies