1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ঘুসের ১০ লাখ টাকাসহ গ্রেফতার কর কর্মকর্তার জামিন নামঞ্জুর

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: এক চিকিৎসকের কাছ থেকে নেওয়া ঘুসের ১০ লাখ টাকাসহ গ্রেফতার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।  বুধবার (৫ এপ্রিল) সকালে মহিবুলকে রাজশাহী মূখ্য মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক আল আসাদ আশিকুজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। গ্রেফতার কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভুঁইয়ার বাড়ি বাগেরহাটে। তিনি ২৫তম বিসিএসের কর ক্যাডারের কর্মকর্তা। এর আগে গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার (বৈতনিক সার্কেল-১৩) মহিবুল ইসলাম ভুঁইয়াকে আটক করে দুদকের একটি দল। পরে দুদকের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করলে গ্রেফতার দেখানো হয়।
মহিবুলের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী শহিদুল হক খোকন বলেন, গ্রেফতার উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে বুধবার সকালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় মহিবুল ইসলামের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। দুদকের আইনজীবীরা মহিবুলের জামিনের বিরোধিতা করেন। দুইপক্ষের শুনানি শেষে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ আশিকুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, আমরা মহিবুল ইসলামের জামিনের আবেদন করেছিলাম। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিচারক দুইপক্ষের শুনানি শেষে মহিবুলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা নথিপত্র পেয়ে উচ্চ আদালতে পুনরায় জামিনের আবেদন করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies