1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মহাদেবপুরে বোরো ক্ষেতে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : চলতি বোরো মৌসুমে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন মাঠে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এ রোগে আক্রান্ত ক্ষেতের ধান প্রথমে হালকা হলুদ রং ধারণ করছে এবং দু-তিন দিনের মধ্যে ধান গাছ মরে যাচ্ছে বলে কৃষকরা জানান। উপজেলার খাজুর পলির মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক জমির ধানই এ রোগে আক্রান্ত হয়েছে। খাজুর গ্রামের কৃষক মো: লিয়াকত আলী বাবলু জানান, তিনি এবার আট বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তার মধ্যে দেঢ় বিঘা জমির ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে। লিয়াকত আলী বাবলুর জমি ছাড়াও এলাকার অন্যান্য জমির ধানেও এ রোগের কারণে পাতা লালচে হয়ে মরে যাচ্ছে বলে কৃষকরা জানান। এ রোগে ধান ক্ষেত আক্রান্ত হওয়ায় একদিকে যেমন উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্য দিকে আক্রান্ত জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ধানের উৎপাদন খরচ বাড়ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো: মোমরেজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলায় এবার বোরো ক্ষেত্রের রোগ বালাই নিয়ন্ত্রণে রয়েছে। তবুও দু-একটি জায়গায় ব্লাষ্ট রোগের আক্রমণ দেখা দিতে পাওে সেক্ষেত্রে তিনি কৃষকদের ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৪শ ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার বিপরীতে ২৮ হাজার ৩শ হেক্টর জমিতে চাষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies