1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহ্বায়কসহ আটক ৭

  • সম্পাদনার সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সাত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর সাগরপাড়া মোড় ও রানীবাজারে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিএনপির যুগ্মসচিব হারুন অর রশিদ বলেন, ‘পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। সাগরপাড়ায় কর্মসূচি পালনকালে বিএনপির কর্মীদের ওপর লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয়। সেখান থেকে মিছিল নিয়ে ভুবন মোহন পার্কের দিকে গেলে রাণীবাজারে আরেক দফা লাঠিচার্জ করে।’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেন, তাদের শতাধিক কর্মীকে মারপিট এবং অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটকের পর বোয়ালিয়া থানায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশ আমাদের কিছু জানায়নি। বিনা উস্কানিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। পরে আমাদের আটক করে থানায় এনে রেখেছে। এখন কি মামলা দেয় দেখা যাক।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ভুবন মোহনপার্কে মহানগর বিএনপি অনুমতি নিয়ে কর্মসূচী পালন করেছে। সেখানে কোনো বাধা দেয়া হয়নি। অনুমতি ছাড়াই সাগরপাড়ায় বিক্ষোভ মিছিল বের করে এবং রানীবাজারে অনুমতি ছাড়াই জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করে। নিষেধ করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয় এবং সরকারি কাজে বাধা দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাত নেতাকে আটক করা হয়। তবে কেউ আহত হননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies