1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বর্তমান প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবেঃ ডেপুটি স্পীকার

  • সম্পাদনার সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শনিবার (০১ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব প্রদান করবে’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এ দেশ বহু আগেই উন্নত হয়ে যেত।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে আজকের শিক্ষার্থীদের আধুনিক সকল সুযোগ সুবিধা প্রদান করে তথ্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে । আর এরাই আগামীর উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে এবং ২১০০ সালের ডেল্টা প্রকল্প প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠােনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies