1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্ত দিয়ে লেখা-নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার প্রদশিত হয়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্ত দিয়ে লেখা, এ সম্পর্ক মুছে ফেলা যাবে না।

শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ড এলাকায় নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠান শেষে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। টার্মিনালের উদ্বোধন উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় গৃহায়নমন্ত্রী শ্রী নিত্যনন্দ রায়।

ভারতের ল্যান্ডপোর্ট চেয়ারম্যান আদিত্যমিশ্র চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহম্মদ আলমগীর হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান, পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন ও বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ১ হাজার ৩০৫ একর জমির ওপর নির্মিত নতুন টার্মিনালে ৩২টি প্যাসেঞ্জার কাউন্টার ৪টি কাস্টম কাউন্টার ও ৮টি সিকিউরিটি বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধন পরবর্তী বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত ১ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়ে রক্তের সম্পর্ক তৈরি করেছে। এর জন্য বাংলাদেশ আজীবন শ্রদ্ধার সাথে ভারতকে স্মরণ করবে।

ভারতের কেন্দ্রীয় গৃহায়নমন্ত্রী শ্রী নিত্যনন্দ রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ জন্মদিন। বিশেষ এই দিনে পেট্রাপোলে প্যাসেন্জার টার্মিনাল উদ্বোধন স্মরণীয় হয়ে থাকবে। বিমানবন্দরের সুবিধা ভোগ করবে যাত্রীরা। বাংলাদেশের সাথে আরও নতুন নতুন পোটর্ স্থাপন করে দু’দেশের বাণিজ্য আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ওপর নিত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies