1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে পৗনে ১ কোটি টাকার হেরোইন-সহ ছদ্মবেশি দরবেশ গ্রেফতার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর ওলি বাবার মাজারের দরবেশ সেজে মাদক পাচারকালে ৭৬১ গ্রাম হেরোইন-সহ মোঃ শফি ফকির (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫।  বুধবার বিকাল বিকাল ৫টায় গোদাগাড়ী উজানপাড়া বাইপাস মোড় এলাকা দিয়ে ব্যাটারি চালিত অটোযোগে রাজশাহী ফেরার পথে তাকে হেরোইন-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।  গ্রেফতার মাদক কারবারি মোঃ শফি ফকির খুলনা জেলা ও সদর থানার ৫নং ঘাট আশরাফুল মামুর মাজার এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে র‌্যাব সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বুধবার বিকালে ব্যাটারি চালিত অটোযোগে হেরোইন নিয়ে রাজশাহী ফেরার পথে তাকে ৭৬১গ্রাম হেরোইন-সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক কারবারি শফি ফকির জানায়, সে খুলনার সদর থানার বাসিন্দা। বর্তমানে রাজশাহী মহানগরীর অলি (বাবা) ফকিরের মাজারে দরবেশ ছদ্মবেশে থাকে।
এ ব্যপারে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies