1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

গাড়িচালক সম্রাট হত্যায় গ্রেপ্তার মমিন একদিনের রিমান্ডে

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার রূপপুর প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল মমিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত সম্রাটের বন্ধু মমিনকে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পাবনা আমলী আদালত-২ এ সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হয়। পরে শুনানী শেষে বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২৬ মার্চ) রাতে তাকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে পলাতক অবস্থায় মমিনকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি দল।

এর আগে দুইদিনের রিমান্ডে নেয়া হয় মমিনের স্ত্রী সীমা খাতুনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এসআই তহিদ হোসেন ।

উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর গত শনিবার (২৫ মার্চ) সকালে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার রাতে সম্রাটের পিতা আবু বক্কার বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু মমিন ও তার স্ত্রী সীমার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়। তার আগে শুক্রবার রাতে বাড়ি থেকে মমিনের স্ত্রী সীমা খাতুনকে আটক করে পুলিশ।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা ও তার স্বামী মমিন আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, পরকীয়া প্রেমের জের ধরে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্রাটকে হত্যা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies