1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বদলগাছীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৩৮ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ পালন করেছে উপজেলা প্রশাসন। এদিন প্রত্যুষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বাংলাদেশ পুলিশ, আনসার- ভিডিপি,ফায়ার সার্ভিসের সদস্য গণের কুচকাওয়াজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।বেলা সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies