1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসির সাথে সংলাপে বসবে না বিএনপি

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত ইসির সংলাপে যাবে না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেয়া ইসির চিঠির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। কারণ নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা অর্থহীন।

তিনি আরো বলেন, আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে উল্লেখ করা হয়।

বিএনপির দফতর সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রিয় কার্যালয়ের দফতরে চিঠি পৌঁছে দেয় ইসি। পরে সেখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওই চিঠি পৌঁছে দেয়া হয়।

ইসি সূত্র জানায়, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত বছরের ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে। গত ২০ জুলাই বিএনপির সাথে সংলাপের দিন থাকলেও দলটি তা বর্জন করে। বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন ও ইসির সংলাপ বর্জন করার পরিপ্রেক্ষিতে বিশেষ সংলাপের আমন্ত্রণ জানান সিইসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies