1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

দেশের আকাশে বুধবার কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিনের হচ্ছে। সেই হিসাবে রমজানের প্রথম দিন শুক্রবার। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো: ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আকাশে আজ কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (২২ মার্চ) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies