1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদেশীদের কথায় দেশের মানুষ ভোট দিবে না : কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩২ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই নালিশ করুক, বিদেশীদের কথায় বাংলাদেশের মানুষ ভোট দিবে না। আজ মঙ্গলবার রাজধানীর বংশালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বংশাল ও কোতোয়ালি থানার ৫টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশীদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট চুরির অপবাদ দিয়েছেন। প্রতিমাসে সেদেশে গণগুলিবর্ষণের ঘটনা ঘটে, যা গণতন্ত্রের ওপর আঘাত।

সেতুমন্ত্রী বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের দেশের ভেতরের চিত্রটা দেখা উচিত। বাংলাদেশ ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকরণে আইনগতভাবে নির্বাচন কমিশন গঠন করেছে।

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ করছে, লবিস্ট নিয়োগ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভুয়া ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। সুষ্ঠু ভোট হলে শেখ হাসিনা আবারো বিজয়ী হবেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন কাদায় আটকে গেছে। আন্দোলনের এ গাড়ি আর উঠবে না। তাদের আন্দোলনে জনগণ নেই। নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ। তাই তাদের এখন অবলম্বন ষড়যন্ত্র, নাশকতা ও চোরাগোপ্তার পথ। সেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো দেশে এত উন্নয়ন কোনো নেতা করতে পারেনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন রানার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies