1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

হঠাৎ করেই রাজশাহীর সবজির বাজারে আগুন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রমজানকে সামনে রেখে হঠাৎ করেই রাজশাহীর সবজির বাজারে আগুন লেগেছে। এক দিনের ব্যবধানে রাজশাহীর বাজারে সবজির দাম বেড়েছে ২০ থেকে ২৫টাকা পর্যন্ত। মঙ্গলবার (২১ মার্চ) লোকজন সবজি বাজারে গিয়ে একদিন আগের দামের সাথে বর্তমান দামের হিসাব মেলাতে পারেননি। একটি রাতের ব্যবধানে সবজির দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেশি যা বাজার করতে যাওয়া লোকজনদের চোখ কপালে উঠার মত। অনেকেই বাজার করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, গত সোমবার সবজির আমদানি ছিল বেশি। যার কারণে দামও স্বাভাবিক ছিল। কিন্তু মঙ্গলবার বাইরে থেকে সবজি আদমানী একেবারে কম। যার কারণে আজ দামও বেশি। কিন্তু ক্রেতারা বলছেন, আমদানি বিষয় নয়, রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে। তাছাড়া এক রাতের ব্যবধানে এতো দাম বাড়বে কি করে। রাজশাহী নগরীর মাস্টারপাড়া সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজি দোকানে পর্যাপ্ত পরিমান সবজি রয়েছে। তারপরও তারা বলছেন সবজির আমদানি কম। বিক্রেতারা বলছেন, পাইকারী কেজিতে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত বেশি দিয়ে সবজি কিনতে হয়েছে। যার কারণে তারাও ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিয়ে সবজি বিক্রি করছেন। কিন্তু পাইকারী ব্যবসায়ীরা বলছেন, সবজি কম এলেও খুব বেশি কম আসেনি। যতটুকু কম এসেছে তার প্রেক্ষিতে খুচরা ব্যবসায়ীরা সর্বোচ্চ ৩ থেকে ৫ টাকা বেশি দাম নিতে পারে। কিন্তু তারা রীতিমত কেজিতে ১৫ থেকে ২০ টাকা আবার কেউ কেউ ২৫ টাকা পর্যন্ত বেশি দাম নিয়ে সবজি বিক্রি করছেন। নগরীর নিউমার্কেট সবজি বাজার ঘুরেও একই চিত্র পাওয়া যায়। নগরীর মাস্টারপাড়া সবজি বাজার ঘুরে ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার বাজারে ঢেড়শ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। কিন্তু মঙ্গলবার বিক্রি হচ্ছে ৮০, করলাও ছিল ৬৫ টাকা কিন্তু এখন বিক্রি হচ্ছে ৮০, পটল ৬০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ৭০, ৩০টাকা কেজির বেগুন ৪০, টেমটো ৩০, শশা ৩৫ থেকে ৪০, ৩০ টাকার গাজর ৪০, লাউ প্রকার ভেদে ৩০ থেকে ৪০, আলু ১৮, বাধা কপি ২০, শক ১৫ থেকে ২০, পেঁপেঁ ৩০, কাঁচা কলা ১২ থেকে ১৫ হালি, লেবুর হালি ৩৫ টাকা, মরিচ সেঞ্চুরি করে ১শ’ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ৪০ টাকার সিম বিক্রি হচ্ছে ৬০, ১শ’ টাকার সাজনা ডাটা বিক্রি হচ্ছে ১২০ টাকা, ৩৫ টাকার মিষ্টি কুমড়া ৪০ কেজি দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে সাজনা ডাটা, ঢেড়শ, করলা, পটলের দাম একেবারে ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এই তিনটি সবজির দাম বাড়ানো হয়েছে কেজিতে ২৫ টাকা পর্যন্ত। দাম বৃদ্ধিও ব্যাপারে মাস্টারপাড়া বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সোমবার তিনি সবমিলে সাড়ে ৫হাজার টাকার সবজি কিনেছিলেন। সাড়ে ৫ হাজার টাকায় তিনি যে পরিমান সবজি পেয়েছিলেন মঙ্গলবার ওই টাকায় তার চেয়ে অনেক কম পেয়েছেন। তিনি বলেন, পাইকারী ব্যবসায়ীরা দাম বেশি নিয়ে তাদের সবজি দিয়েছে। যার কারণে তাদের বেশি দাম নিয়ে বিক্রি করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies