1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শিশুদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিবন্ধন জরুরী: ডেপুটি স্পীকার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু বলেছেন, আজকের শিশু আগামীদিনের সুনাগরিক হবে। স্মার্ট বাংলাদেশের দায়িত্ব তাঁরা গ্রহণ করবে। তাঁদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনায় শিশুদের বিষয়টি বেশ জোরালোভাবে রয়েছে। শিশুদের কেবল দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে, ভবিষ্যতের উন্নত বাংলাদেশে ডেল্টা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। শিশুদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে তাঁদের নিবন্ধন জরুরী। গতকাল মঙ্গলবার সকালে পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে ৩০ দিনের মাঝে জন্ম নিবন্ধনকারী নবজাতক শিশুদের নগদ অর্থ, বৃক্ষ ও স্মার্ট নাগরিক সনদ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, আজকের শিশুরা জন্মগ্রহণের সাথে সাথে দেশের নাগরিক পরিচয় পাচ্ছে। আর নিবন্ধিত শিশুদের রাষ্ট্রের সকল মৌলিক চাহিদা নিশ্চিতে কাজ করছে সরকার। শিশুদেরকে স্মার্ট বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দেয়ার এই ব্যাতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি সারা বাংলাদেশেই এই ধরণের উদ্যোগ চালু হবে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী, বেড়া ফাউন্ডেশনের সভাপতি আল মাহমুদ সরকারসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দেন ডেপুটি স্পীকার শামসুল হক টুকু। সেখানে তিনি বলেন, অন্যরা যখন ক্ষমতায় ছিল বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা বিস্তার, রেললাইন নির্মাণ, পাতাল রেল নির্মাণ ও গ্রামীন মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা তাদের চিন্তায় ছিল না। বর্তমান সরকারের গৃহিত নানা উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে। উন্নত বাংলাদেশের দায়িত্ব নিতে শিক্ষার্থীদের তৈরি হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies