1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বদলগাছীতে ২৬৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৪০১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির অাওতায় ২৬৬৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস প্রাঙ্গণে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম,স্থানীয় সদস্যের প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম প্রমুখ। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, এই মৌসুমে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ২১২০ জন কৃষকদের প্রত্যেককে প্রতি বিঘার জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার এবং ৫৪৫ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies