1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারাদেশে বিএনপির মানববন্ধন : নেতাদের দায়িত্ব বণ্টন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১৯ বার প্রদশিত হয়েছে

বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচি আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে মহানগর ও জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করেছে দলটি।

শায়রুল কবির খান বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘দেশনায়ক তারেক রহমান’ মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতারা যে যেখানে থাকবেন
ঢাকা মহানগর দক্ষিণে বেলা ১১টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের মানববন্ধনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা মহানগর উত্তরের মানববন্ধন বেলা ১১টায় উত্তর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালীর সামনে থেকে। এ সময় উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংকের উল্টো দিকে ফাস্ট হোটেলের সামনে। ১২ দলীয় জোট বেলা ১১টায় বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন থেকে। জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে।

গণফোরাম বেলা ১১টায় মতিঝিল অফিসের সামনে নটরডেম কলেজের উল্টো দিক থেকে।

সম্মিলিত পেশাজীবি পরিষদ বেলা ১১টায় নটরডেম কলেজের সামনে। গণতান্ত্রিক বাম ঐক্য
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব থেকে। এলডিপি বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে।

ঢাকা : দায়িত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মানিকগঞ্জ : দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গাজীপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

টাঙ্গাইল : বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

নারায়ণগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালী।

গাজীপুর মহানগর : ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

মুন্সিগঞ্জ : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

নারায়ণগঞ্জ মহানগর : বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

কুমিল্লা দক্ষিণ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক।

কুমিল্লা উত্তর : বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কুমিল্লা মহানগর : বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা।

চাঁদপুর : বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যাস্টিার রুমিন ফারহানা।

কিশোরগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

জামালপুর : বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনা : বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নিলুফার চৌধুরী মনি।

শেরপুর : বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান।

কক্সবাজার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

চট্টগ্রাম মহানগর আমির খসরু মাহমুদ চৌধুরী
সদস্য স্থায়ী কমিটি-বিএনপি

চট্টগ্রাম দক্ষিণ : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান।

চট্টগ্রাম উত্তর : বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো: নাসির উদ্দিন।

ফেনী : বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

লক্ষীপুর : বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

খাগড়াছড়ি : বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।

বান্দরবান : বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।

রাঙ্গামাটি : বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার।

বরিশাল মহানগর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

ভোলা : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন বীর বিক্রম।

ঝালকাঠি : বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।

বরিশাল উত্তর : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ড. মজিবুর রহমান সরোয়ার।

বরিশাল দক্ষিণ : বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

পটুয়াখালী : বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বরগুণা : বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।

পিরোজপুর : বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

বগুড়া : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু।

পাবনা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

রাজশাহী মহানগর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া।

সিরাজগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল মান্নান তালুকদার।

নওগাঁ : বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ।

নাটোর : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজশাহী : বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

জয়পুরহাট : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

ঠাকুরগাঁও : বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

রংপুর মহানগর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল হাই সিকদার।

দিনাজপুর : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন-নবী খান সোহেল।

লালমনির হাট : বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

পঞ্চগড় : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

রংপুর : বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান।

কুড়িগ্রাম : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু।

নীলফামারী : বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সৈয়দপুর : বিএনপির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

গাইবান্ধা : বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

রাজবাড়ী : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া।

মাদারীপুর : বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ফরিদপুর : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

ঝিনাইদহ : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

খুলনা মহানগর : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সাতক্ষীরা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মামুন আহমেদ।

যশোর : বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

চুয়াডাঙ্গা : বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

খুলনা : বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

কুষ্টিয়া : বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মো: হারুন অর রশিদ।

মাগুরা : বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।

বাগেরহাট : বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল।

নড়াইল : বিএনপির প্রান্তিক ও জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক।

মেহেরপুর : বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

হবিগঞ্জ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মো: এনামুল হক চৌধুরী।

সিলেট মহানগর : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আবদুল মোক্তাদির।

সিলেট : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল।

মৌলভীবাজার : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সুনামগঞ্জ : বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন।

উল্লেখ্য, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ জেলা কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ কর্মসূচি সফল করতে সমন্বয় করবেন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies