1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ সরকার ভুয়া ভোটের সরকার : মঈন খান

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সারা দেশের মানুষ আজ প্রতিবাদে ফুঁসে উঠেছে। এ সরকার ভুয়া ভোটের সরকার। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা সংসদের মাধ্যমে এমন একটি সরকার গঠন করেছে যাদের সাথে জনগণের কোনো
সম্পর্ক নেই। তারা মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। এ পরিস্থিতি চলতে পারে না।

শনিবার বিকেলে সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বলেছি- শান্তিতে বিদায় নিয়ে চলে যান। আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। একটি নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকবো।

মঈন খান বলেন, আমরা এই অলিখিত বাকশালকে দূর করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। সরকার মনে করে আমরা সরকারবিরোধী। আমরা সরকারবিরোধী নই, সরকারের অপকর্মের বিরোধী। সরকার অত্যাচার-জুলুম করছে তাই আমরা সরকারের পদত্যাগ চাই।

খালেদা জিয়া আবারো রাজনীতিতে ফিরবেন- এই আশা প্রকাশ করে ড. মঈন খান বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আগামীতে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাজনীতিতে দেখতে চাই। তারেক জিয়ার নেতৃত্বে আমরা জনগণের সরকার গঠন করবো।

পদযাত্রা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এটি নারায়ণগঞ্জে এযাবতকালে বিএনপির সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর মিছিল বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, রূপগঞ্জ বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies