1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবে বিএনপি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার প্রদশিত হয়েছে

ঢাকা : দলের কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদেরও মতামত নেবে বিএনপি। তৃতীয় দিনের ধারাবাহিক বৈঠকের পর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। তিনি বলেন, আমাদের তিনটি সভা হলো-এটা আজকে শেষ। আগামী শনিবার আমাদের স্থায়ী কমিটির মিটিং আছে। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো যে, আরো কয়েকটি সভা করবো কিনা। কারণ আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যদের সাথে মতবিনিময় বাকী রয়েছে। তাদের নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে। আমরা হয়ত সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেবো।
পরে আমরা পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। আমরা দেখি যে, স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় পরবর্তিতে এসব মিটিংগুলো আমরা করব। মির্জা ফখরুল বলেন, আমাদের এসব ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করনীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসব বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন।
তিনটি মিটিংয়ে কি কি পরামর্শ এসেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা সময়মত জানতে পারবেন। আমরাই আমাদের প্রয়োজনেই তখন আপনাদেরকে জানাব।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘন্টা তৃতীয় দিনের বৈঠক হয়। গত রোববার এই বৈঠক শুরু হয়েছিল যা বৃহস্পতিবার শেষ হলো। এই তিন দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী এবং শেষ দিন দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies