1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আওয়ামী লীগ রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চায় : আইনমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার আসার পর মানুষ রাজনীতিতে শান্তি দেখেছে। এই রাজনৈতিক শান্তি তারা অব্যাহত রাখতে চান। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি। ১৯৭৫’এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতিই তাদের আর্দশ।’

আইনমন্ত্রী বলেন, ‘অপরাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে বিএনপি ২০০১ সালে ক্ষমতা দখল করার পর বাংলার জনগণের ওপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের কর্মী, ভাই, বোন, পরিবার কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার অপচেষ্টায় প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আর্দশে লেখা, তারা এসব ছাড়া অন্য কিছু করতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনা সরকারের শুধু উন্নয়ন নয় রাজনীতিতে শান্তি দেখেছে। আমরা এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই।’

আনিসুল হক বলেন, ‘আমরা জনগণের কাছে তাদের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ২০২৪ সালের সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তা আবারো প্রমাণ করব।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies