1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুলে যাওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান থেকে আওয়ামী লীগ এক চুলও নড়বে না। বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ভুলে যেতে হবে। ওই সরকার আর আসবে না। ওবায়দুল কাদের শনিবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এ কথা বলেন।

বিএনপি’র পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, সারা বছরই রাজপথে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না। আমরা ভয় পাই, তাদের অগ্নিসন্ত্রাস কর্মকাণ্ডকে। তাই জনগণকে রক্ষায় রাজপথ আমরা পাহারা দেব।

তিনি বলেন, রাজপথে কাউকে নামতে দেব না, এটা তো আমরা বলি না। কারণ রাস্তা সবার। আমরা জনগণের স্বার্থে রাজপথে পাহারাদার হিসেবে আছি। জনগণকে রক্ষার জন্য আমরা রাজপথ পাহারা দেব। তারা (বিএনপি) সাম্প্রদায়িক শক্তির বন্ধু। তাদের ক্ষমতায় বসার অধিকার নেই। তারা আগের মতো অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের পরিকল্পনা করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অশুভ শক্তিকে সাথে নিয়ে পদযাত্রা বা পথযাত্রা যা-ই করা হোক, কোনো লাভ হবে না। পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। বিএনপির পদযাত্রায় নেতা বাড়ছে, কিন্তু কর্মী কমে যাচ্ছে। একটা কথা বলতে চাই, নির্বাচন সামনে- বাংলাদেশ আর অন্ধকারে যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies