1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোনো ‘ইয়েস’ ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি-কাদের

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। যার গোটা জীবনটাই বর্ণাঢ্য আমরা এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।তিনি বলেন, ‘আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। কোনো ‘ইয়েস’ ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, টেরিরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।’

ওবায়দুল কাদের সোমবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র ও সংবিধানের প্রতি আগ্রহ নেই বলেই, নতুন রাষ্ট্রপতি নিয়েও বিএনপির কোনো আগ্রহ নেই। এ নিয়ে আমরা অবাক হইনি।’

তিনি জানান, ‘আমরা পরিষ্কার বলতে চাই- আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা।’

রাষ্ট্রপতি পদে মো: সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘যাচাই-বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণাটি আমরা পেয়েছি। একটা কপি আমাদের দেয়া হয়েছে।’

নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পর সংবিধান মেনে কাজ করার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছে সেটা তিনি করবেন, সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।’

বিএনপির সংলাপেও আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তাদের সংলাপে ডেকেছে- যায়নি, ইসির সংলাপে যায়নি। তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না।’

মনোনয়নপত্র বাছাইয়ের সময় রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাবক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সমর্থক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies