1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

খেলা হবে, তবে নিরপেক্ষ রেফারি লাগবে-আমান

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার প্রদশিত হয়েছে

ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আগামীতে খেলা অবশ্যই হবে, তবে তা হতে হবে নিরপেক্ষভাবে ও নিরপেক্ষ রেফারির অধীনে। নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।’ সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনের বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও উত্তরা-পূর্ব থানার এক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। কিন্তু মানুষের কষ্ট লাঘবে সরকারের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কারণ, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়।

তিনি বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি অসুস্থ হলেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। তিনিও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখনই মানুষ রাজপথে নেমেছে, প্রতিবাদের ঝড় উঠেছে-তখনই তারা গুলি চালিয়েছে। এভাবে হত্যা-গুম, নির্যাতন-নিপীড়ন করে আবারো ক্ষমতায় থাকতে চায় তারা।

আমান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- আসল খেলা হবে ডিসেম্বরের নির্বাচনে। আসল খেলা যদি তিনি খেলতে চান, নিরপেক্ষ রেফারি তো লাগবে। রেফারি যদি পক্ষপাতিত্ব করে, সেই খেলা কি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। শেখ হাসিনাকে রেফারি রেখে ওবায়দুল কাদেররা খেলতে চান। কিন্তু শেখ হাসিনা তো নিরপেক্ষ রেফারি নন। ইউনিয়নে বিএনপির পদযাত্রার কর্মসূচি পণ্ড করতে তারা গুলি চালিয়েছে, গ্রেফতার করেছে, ব্যানার কেড়ে নিয়েছে। এটা কি নিরপেক্ষ রেফারির কাজ? এই রেফারি যদি থাকেন এবং তার অধীনে যদি নির্বাচন হয়, জনগণ আবারো ভোট দিতে পারবে না। আমরা বলব- আগামীতে খেলা অবশ্যই হবে, তবে তা হবে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ রেফারির অধীনে এবং সেই খেলায় বেগম খালেদা জিয়া জিতবেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরপেক্ষ রেফারি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তাই অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তারাই নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। তাদের অধীনেই আগামীতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার অধীনে তারা ২০১৪ ও ২০১৮-এর মতো আরেকটি নির্বাচন করবে। বিএনপিকে আবারো ছয়টি আসন দেবে। সরকারের সেই স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণ এবার এ ধরনের প্রহসনের কোনো নির্বাচন আর হতে দেবে না। প্রশাসনকে বলব- আপনারা নিরপেক্ষ থাকুন, আপনাদের ভয় নেই। গুম-খুনের নির্দেশদাতাদেরই বিচার হবে।

জাসাস ঢাকা মহানগরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় যৌথসভায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies