1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কোরাআন শরীফে হাত রেখে জনপ্রতিনিধিদের শপথ করালেন এমপি ফারুক চৌধুরী

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: নিজের পক্ষে রাখতে জনপ্রতিনিধিদের কোরাআন শরীফে হাত রেখে শপথ করালেন এমপি ওমর ফারুক চৌধুরী। শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের নিজের কার্যালয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী তানোর) আসনের সংসদ ওমর ফারুক চৌধুরী দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কাছে থেকে কোনআন শরীফ ছুয়ে আনুগত্যের শপথ করান। এসময় পবিত্র কোরআন হাতে নিয়ে সংসদ সদস্যের প্রতি আনুগত্যের শপথ করেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র ওয়েজ উদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ তানোর ও গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়রগণ। শপথ করানোর সময় এমপি ওমর ফারুক চৌধুরীকেও তার ফোনে ভিডিও করতে দেখা যায়। এদিকে এই শপথের ভিডিও প্রকাশ পাওয়ার পরে শনিবার রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কোরআন হাতে শপথ গ্রহনের বিষয়টি স্বীকার করেন শপথ গ্রহণ করা গোদাগাড়ী পৌর মেয়র ও গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়েজ উদ্দিন। তিনি বলেন, আমরা সংসদ সদস্যের প্রতি আনুগত্য থাকার শপথ নিয়েছি। এসময় অনেকেই ছিল সবাই কোনআন শরীফ ছুয়ে শপথ গ্রহন করেছেন। তবে এমপি ওমর ফারুক চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies