1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে চোরাই ভ্যানসহ তিনজন গ্রেফতার দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ: বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির বগুড়ায় উপনির্বচনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা গ্রহণ রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার

‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন’এমন বক্তব্য এক্সপাঞ্জের দাবি হারুনের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা:‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি মুক্তিযোদ্ধা নন’—সংসদে বলা এসব কথা সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার একটি আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের ওপর বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান তিনি।

এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সকালে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে হারুনুর রশীদ বলেন,জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি’—এগুলো সংসদে বলা হয়েছে। এগুলো সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এগুলো অসত্য। এগুলো যদি আপনি এক্সপাঞ্জ না করেন, তাহলে সংসদে আমাদের কথা বলে লাভ কী?

বিএনপির এই সাংসদ আরও বলেন, ‘আমি মনে করি, যেখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ নেই? তাহলে আজ আমরা এসব কথা কেন বলছি? আমি মনে করি, এগুলো পরিহার করা উচিত।’

মো. হারুনুর রশীদ বলেন, জিয়াউর রহমান বীরত্বের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন। এই সেক্টরের দুজন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। তাঁরা হলেন সিপাহী হামিদুর রহমান ও ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies