1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামে সড়ক উদ্বোধন

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর থেকে দাশুড়িয়ার তেতুলতলা পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হক সড়কের নামফলকের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উন্মোচন করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল।

মাধপুর বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সাজেদুল ইসলাম নিলু।

বক্তব্য দেন, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু বকর খান, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের ভাতিজা আমেরিকা প্রবাসী প্রকৌশলী এমদাদুল হক রঞ্জু। শেষে দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies