1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি রকিবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে ওই মাদক কারবারির বসত ঘরের সিন্ধুকের ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারি রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো: রকিব হাসান রফিক (৩৪) এর বসতবাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ির ঘরের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার সহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার বলেন, রৌমারী উপজেলার কুখ্যাত এ মাদক ব্যবসায়ীর বিষয়ে এক সপ্তাহ অনুসন্ধানের পর তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার নামে রৌমারী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies