1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে শ্রমিক সংকটেও বোরো রোপনে ব্যস্ত কৃষক

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাষিরা বোরো আবাদে নেমেছেন। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করছেন। কিন্তু সংকটে পড়েছেন কৃষি শ্রমিক নিয়ে। ধান-চালের বাজার দর ভালো থাকায় এ বছর বোরো চাষে আগ্রহ বেড়েছে চাষীদের। আবহাওয়া অনুকুলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী চাষিরা। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তীব্র, শীত, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে বোরো আবাদ প্রায় ২০ দিন পিছিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় পৌরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুরোদমে বোরো ধানের আবাদ শুরু করেছেন চাষীরা। নারী-পুরুষ ও ক্ষেতে শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। বীরনগর গ্রামের বোরো চাষী ইব্রাহিম মাস্টার জানান, শীত-কুয়াশা ও শৈত্য প্রবাহর কারণে বোরো আবাদ প্রায় ২০ দিন পিছিয়ে গেছে। শীত কমে যাওয়ায় এখন চাষীরা বোরো আবাদের মাঠে নেমেছেন। কিন্তু সমস্যা হচ্ছে কৃষি শ্রমিক নিয়ে। একই সাথে ক্ষেত থেকে আলু তোলা, সরিষা তোলা ও বোরো ধান চাষ হওয়ায় পাঁচবিবি উপজেলায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। চলতি বছর কৃষি শ্রমিকের মূল্য বেশি। তারপরেও ক্ষেতে মজুর পাওয়া যাচ্ছে না। ফলে কিছুটা শঙ্কার মধ্যে পড়েছেন চাষীরা। সুলতানপুর গ্রামের বোরো চাষী বাদশা মিয়া, এমতাজ আলী, হামিদুল ইসলাম জানান, বিগত সময়ে ধানের চাষ করে তাদের লোকশান গুনতে হয়েছে কিন্তু এবছর ধানের বাজার ভালো থাকায় বোরো চাষের প্রতি আগ্রহ বেড়েছে তাদের। উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান জানান, বোরো চাষের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে আমরা মাঠে গিয়ে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগীতা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies