1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ॥ মালামাল জব্দ দুপচাঁচিয়া ইমাম ও মোয়াজ্জিনের সম্মানী ভাতা প্রদান বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: “স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ২০২৩ পালিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এসে এক আলোচনায় সভায় মিলিত হয়। এরপর সকাল ১১টায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং লাইব্রেরী কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাইব্রেরী কমিটির সদস্য ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম জহুরুল ইসলাম, লাইব্রেরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মোঃ আলী হোসেন। সভাটি সঞ্চালনা করেন লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুল আলম। র‌্যালিসহ অন্যান্য কর্মসূচিতে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষারসহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ এতে অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies