1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

‘আনোয়ারুল হক ছিলেন নির্লোভ ও সৎ সাংবাদিকতার পথিকৃত’

  • সম্পাদনার সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ‘প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হক সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন রক্তচক্ষুকে ভয় করতেন ন। সাংবাদিকতায় তিনি ছিলেন অকুতোভয় সৈনিক। এজন্য তাকে জেলেও যেতে হয়েছিল। তিনি ছিলেন নির্লোভ ও সৎ সাংবাদিকতার পথিকৃৎ। ভাষা আন্দোলনেও ছিল তার অসামান্য ভূমিকা।’ পাবনায় প্রয়াত ভাষাসৈনিক ও সাংবাদিক আনোয়ারুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে শহরের হাজী আখতারুজ্জামান টাওয়ারের পঞ্চম তলায় মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ।

প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকীর পরিচালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি, সমাজকর্মি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুরো, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর শহীদ মো: ইব্রাহিম, সমাজ সেবক মোক্তার হোসেন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো পরিচালক এইচ,কে,এম আবু বকর সিদ্দিক, সাংবাদিক ও কলামিস্ট এবাদত আলী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, ন্যাপ নেতা রেজাউল করিম মনি, প্রয়াত আনোয়ারুল হকের পুত্র সুশোভন হক টুটুল প্রমুখ।

স্মরণ সভার শুরুতে প্রয়াত আনোয়ারুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রয়াত আনোয়ারুল হকের পুত্রবধু প্রভাষক সাবিনা পারভীন, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এস এম আলাউদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শাহীন রহমান, যায়যায়দিনের জেলা প্রতিনিধি প্রভাষক আরিফ আহমেদ সিদ্দিকী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রবীর কুমার সাহা উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ৩০ জানুয়ারী প্রয়াত সাংবাদিক আনোয়ারুল হক মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies