1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু হয়েছে। শনিবার সকালে আইটি ফেয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে বিভাগের সেমিনার কক্ষে আইটি ফেয়ারের আয়োজন করা হয়েছে। সেখানে দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী চলে। এদিকে দ্বিতীয় সেশনে গ্যালারী-২‘বাইয়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড নিউরোইমেজিং: কারেন্ট পার্সপেকটিভ এন্ড পটেনশিয়াল’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে সেমিনার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড হেলথ ফ্যাকাাল্টির শিক্ষক টনিমা এস আলী।

সেমনিারের প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমরা নতুন নতুন গবেষক পাবো। তাদের হাত ধরে এগিয়ে যাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোস্তফা কামাল খান বলেন, আগামীর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার পিছনে শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিমের সভাপতিত্বে সেমিনারের মূল বক্তা টনিমা এস আলী মূলত নিউরোইমেজ নিয়ে কাজ করেন। তার গবেষণা কর্ম ব্রেনের এম আর আই ফাংশান। তিনি প্রজেক্টটরের মাধ্যমে মানব শরীরের বিশেষ করে ব্রেনের বিভিন্ন অংশের কাজের বর্ণনাা দেন।

এ সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য হযরত আলীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর কামাল হোসেন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় শিক্ষক নিতুন কুমার পোদ্দার।

প্রসঙ্গত, আইটি ফেয়ারের শেষদিনে রোববার প্রোগামিং কনটেষ্ট, আইকিউ কুইজ, ফেয়ার ওয়েল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies