1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরানা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান ঘুরে একই স্থানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সকল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies