1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে জিএম কাদেরের গণসংযোগ: ‘ভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হবে’ জয়পুরহাটের গণভোটে “হ্যাঁ” প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন

আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন আ’লীগের কর্মসূচি থাকবে : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপি ও সমমানের কর্মসূচিতে কোনো উস্কানি না দিতে দলীয় প্রধানের নির্দেশনার কথাও জানান তিনি। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে। বিএনপি ও তার দোসররা দেশে আজগুবি খবর ছড়াচ্ছে।

তিনি বলেন, বিএনপি জোট বিদেশীদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে। আওয়ামী লীগ বিরোধী সকল শক্তি এবং বেশ কিছু অপশক্তি আওয়ামী লীগ বিরোধী জোট গঠন করেছে বিএনপির নেতৃত্বে।

জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ সালে হত্যাকাণ্ড ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য।

তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

‘আগামী নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ,’ বলেন তিনি।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরসহ কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies