1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার ঘোষণা করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। স্পিকারের সাথে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনে তিনিই হবেন রিটার্নিং কর্মকর্তা। সংসদ ভবনে স্পিকারের সাথে সিইসির এই বৈঠকে আরো ছিলেন ইসি সচিব মো: জাহাংগীর। কাজী হাবিবুল আউয়াল জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সিইসির সাক্ষাৎ করতে হয়। স্পিকারের সাথে আলোচনা হয়েছে। মতবিনিময় করেছি। এরপর সিদ্ধান্ত হয়েছে, আমরা অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সিইসি নন।’তিনি আরো বলেন, ‘আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সভা করবে। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।’ উল্লেখ্য, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো: আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হবে তার শেষ মেয়াদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies