শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতারণ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা যুবদল আয়োজনে শুক্রবার বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় দুস্থদের মাঝে খাবার বিতারণ করা হয়। খাবার বিতারণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
দোয়া মাহফিল ও খাবার বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরীর হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন ন¬বী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপির নেতা জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, শেখ তাহাউদ্দিন নাহিন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, মোহাম্মদ জাহেদ হোসেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক তৌহিদূর রহমান, গাবতলি উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানসহ নেতৃবৃন্দ।