1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের- তারেক রহমান তারেক রহমান কে ধানের শীষে ভোট দিন-সাবেক এমপি লালু শাজাহানপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও ভোট চেয়ে হেনার গণসংযোগ  রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত-কক্সবাজারে নির্বাচনি জনসভায় ডা. শফিক তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল প্লট দুর্নীতি: হাসিনার ১০, টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড বগুড়া-৬ সদর আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে শহর যুবদল বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে জামায়াতের নারী কর্মিদের মিছিল বিশাল গণসংযোগ সম্পন্ন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু সান্তাহারে পুকুরের পাড় ভেঙে হুমকির মুখে ৪ প্রতিবেশির বাড়ি

গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিএনপির নিন্দা ও প্রতিবাদ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার প্রদশিত হয়েছে

বিদ্যুতের পর ফের গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এবার গ্যাসের মূল্য প্রায় তিন গুণ বৃদ্ধি, সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। সরকার বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি করে চরম দুর্ভোগে থাকা জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। তিনি বলেন, গণবিরোধী সরকারের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, ভুলনীতির কারণে এমনিতেই জনগণ চরম দুঃসময় অতিক্রম করছে। এর মধ্যে গত ৪ দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পর এখন বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র-কুটির শিল্প, বিদ্যুৎকেন্দ্র এমনকি হোটেল রেস্তোরা খাতে গ্যাসের মূল্য ২ থেকে ৩ গুণ বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য, বিদ্যুৎ ও খাদ্যের দাম আবারো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। গ্যাসের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে একতরফা গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সবকিছুতেই এর প্রভাব পড়বে।

মির্জা ফখরুল বলেন, এমনিতেই গ্যাসের সংকট চরমে, কল-কারখানা এমনকি বাসা-বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, গ্যাস সংকটে বাসা বাড়ির চুলা জ্বলছে না, কল-কারখানার উৎপাদনও ক্রমাগত হ্রাস পাচ্ছে। এমন অসহনীয় পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্প কারখানা ঝুঁকির মধ্যে পড়বে, জনগণের জীবন যাত্রার ব্যয় আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সরকার নির্বাচিত নয় বলে, একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণের পকেট কাটতে ও একটি গোষ্ঠীকে সুবিধা দিতে অবৈধ সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না, ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা ও হতাশা বিরাজ করছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট।

তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই, বিচার বিভাগে স্বাধীনতা নেই, নেই রাজনৈতিক অধিকারও। প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয় লোকদের সিন্ডিকেটের কারণে বিগত ১৪ বছর ধরেই সকল জিনিসের দাম বেড়েছে কয়েক গুণের বেশি। বর্তমানে সাধারণ মানুষের ত্রাহী অবস্থা, মানুষের বেঁচে থাকাই এখন দায়। এ অবস্থায় আবারো বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরো বাড়াবে, যা মড়ার ওপর খাঁড়ার ঘা।

বিএনপি মহাসচিব অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies