1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পূর্বাচলেই হবে বাণিজ্য মেলা, তারিখ চূড়ান্ত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার প্রদশিত হয়েছে

ঢাকা : রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে এ বছরই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিলো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাই আগামী বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপি এ আয়োজন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে। ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ’ প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে। এছাড়া রাজধানীবাসিসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় গিয়ে কেনাকাটা করেন। গত কয়েক বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বলা যায় উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করে থাকেন।
কিন্তু এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিলো না। এছাড়া পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা। আগামী বছরের ১ জানুয়ারি থেকে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ’ প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে। এছাড়া রাজধানীবাসিসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় গিয়ে তাদের পছন্দের পণ্য কেনাকাটা করেন। গত কয়েক বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
কিন্তু এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো না থাকায় পূর্বাচলের নতুন শহরের ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies