1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জুম্মাপাড়াস্থ সত্য সেনা সংঘ আয়োজিত ৩০তম প্রাইজমানি ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ বার প্রদশিত হয়েছে

রংপুর নগরীর জুম্মাপাড়াস্থ সত্য সেনা সংঘ আয়োজিত ৩০তম প্রাইজমানি ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জুম্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করেন জুম্মাপাড়া সত্য সেনা সংঘ বনাম প্রতিভা সংঘ। এতে জুম্মাপাড়া সত্য সেনা সংঘ ৩-১ গোলে প্রতিভা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত টূনামেন্টে সর্বমোট ৩২টি টিম অংশ গ্রহণ করেন। চূড়ান্ত খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের তম নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি, ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন। জুম্মাপাড়া সত্য সেনা সংঘের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ ও হারুন অর রশিদ হারুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, শ্রমিক সংগঠক তসলিম হোসেন প্রধান উচ্ছল, যুব সংগঠক ইউসুফ আহমেদ, সত্য সেনা সংঘের সদস্য সচিব আব্দুল আহাদ রকি, সদস্য রাসেদুজ্জামান রাসেদ, আল আমিন সরকার জেমস, শাহ জামাল বাপ্পী, লিমন, রহিম, অন্তু, ইয়াসমিন আবরার অনিক, রাতুল, মিতুল, প্রান্ত, রানা ও রমজানসহ টূণামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies