1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় মায়ের জানাযায় অংশ নিলেন শিমুল বিশ্বাস

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তার মায়ের জানাযায় অংশগ্রহন করেছেন।  বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। গত বুধবার (১১ জানুয়ারী) দিবাগত গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মায়ের মৃত্যুর পর তার জানাযায় অংশ নেয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘন্টার জন্য তার প্যারোল মুঞ্জুর করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়।

গভীর রাতে অনুষ্ঠিত জানাযা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। পরে শিমুল বিশ্বাস কে পুলিশি পাহাড়ায় আবার ঢাকার কেরানীগঞ্জ করাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গেলো বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে৷ তারপর ওইদিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies