1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ধামইরহাটে আদিবাসী কিশোরী অপহরণ ভিকটিম উদ্ধার মুল আসামিসহ ৩ জন আটক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৫ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃধামইরহাটে আদিবাসী কিশোরী অপহরণ ভিকটিম উদ্ধার মুল আসামিসহ ৩ জন আটক ।  মামলা সুত্রে জানাগেছে, বাদী প্রতিমা রানী স্বামী কমল বর্মণ সাং কালুপাড়া, ৬ নং ওয়ার্ড ধামইরহাট ইউনিয়ন, থানা ধামইরহাট জেলা নওগাঁ এর মেয়ে তৃপ্তি রানী বর্মন (১৪) কে অপহরণ করা হয়েছে মর্মে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়। ধামইরহাট থানাধীন জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণীতে পড়ুয়া ভিকটিমকে উত্ত্যক্ত করার অভিযোগ করে বাদী।
বিবাদী মোঃ মেহেদী হাসান (২৮) পিতা মোঃ আবু বক্কর, সাং উত্তর চকরহমত, থানা ধামইরহাট, জেলা নওগাঁ একজন মুসলিম ধর্মের এবং বিবাহিত ব্যক্তি। ভিকটিমের মা বাদী প্রতিমা রানী অভিযোগ করেন, তার মেয়ে তৃপ্তি রানী বর্মন কে রাস্তাঘাটে দেখে আসামি খারাপ অঙ্গভঙ্গি সহ উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। গত ইং ১১/০৯/২০২১ ইং তারিখ রাত্রি আনুমানিক ৮ ঘটিকার সময় তৃপ্তি রানী বাড়ী হইতে প্রকৃতির ডাকে বাড়ির বাহিরে আসিলে পূর্ব হইতে ওঁৎ পেতে থাকা মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন দ্বয়ের সহযোগিতায় তৃপ্তি রানী কে জাপটে ধরে টেনে হেঁছড়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে। এ বিষয়ে তৃপ্তি রানী বর্মনের মা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা করলে পুলিশ তৎপর হয় এবং ৩ জন আসামি কে আটক ও ভিকটিম কে উদ্ধার করে। দ্রুত এ্যাকশনে যাওয়ার জন্য আদিবাসী লোকজন পুলিশের প্রসংশা করেছে।
এবিষয়ে ধামইরহাট থানার ওসি আঃ মোমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা মাঠে নেমে ভিকটিম উদ্ধার ও ৩ জন আসামি কে আটক করতে সক্ষম হই।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies