1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: অলি

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ বার প্রদশিত হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমান নিশিরাতের সরকার তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।রোববার রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি এ কথা বলেন।

অলি বলেন, বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এ অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এ সরকারকে হটানোর বিকল্প নেই।

এদিকে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি ঘোষিত ১০ দফার সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন প্রেসিডেন্ট অলি আহমদ।

রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকের পর কে কোন বিভাগে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে তা বণ্টন করা হয়।

ঢাকা বিভাগের গণঅবস্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

চট্টগ্রামে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ময়মনসিংহে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল, রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল, সিলেটে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রুপা চৌধুরী, রংপুরে পঞ্চগড় জেলা এলডিপি সভাপতি রেজাউল মাস্টার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies