1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পাবনায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি. পাবনা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ সড়কে এ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে সড়কের দুই পাশে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

আলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, ইমন হোসেন, সোহেল হোসেনের দাবি, আমাদের না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙ্গে দিয়েছে প্রশাসন। এর আগে জমি পরিমাপ ঠিক হয়নি। একেকবার একেকরকম মাপ হয়। আমরা সময় চাইলেও দেয়া হয়নি। আজ এসে সব ভেঙে দিলো।

তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত জানান, এর আগে কয়েকবার জমি পরিমাপ করে লাল চিহ্নিত করা হয়েছে। দখলদারদের কয়েকবার করে নোটিশ করে জানানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একাধিকবার এসে তাদের জানিয়েছে। অনেকে নিজ দায়িত্ব তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা সরিয়ে নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এটি চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies